বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফুলবাড়ী‌তে আ.লীগ নেতা আব্দুল আউয়াল‌ গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পা‌লি‌য়ে গেলে আত্মগোপনে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল‌কে পুলিশ গ্রেফতার হয়েছেন। তিনি ভাঙ্গা‌মোড় ইউ‌নিয়‌নের খোচাবাড়ী গ্রা‌মের কছর আলীর ছে‌লে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপন ছিলেন এই আওয়ামী লীগ নেতা। শুক্রবার (০১ নভেম্বর) গভীর রাতে বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পরে গত ৪ আগস্ট হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় গ্রেফতার দেখিয়ে শ‌নিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল‌কে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category