শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে জবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৩১ Time View

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৯ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ভবন চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কিছু মানুষ মানবতার কথা বলে, শান্তির কথা বলে।যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হলো তারা শান্তির কথা বলল, মানবাধিকারের কথা বলল, অধিকারের কথা বলল।যখনই ফিলিস্তিনের কথা আসল তারা নিশ্চপ হয়ে গেল।গাজার বুকে আমার রক্তাক্ত হচ্ছে, মায়ের বুক থেকে সন্তান খালি হচূ,মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে।আমরা এখানে দাঁড়িয়েছি সেই মুসলিম ভাইদের রক্তের বিচার চাইতে।আমরা মুসলিম ভাইদের রক্তের বিচার চাই।

ফিলিস্তিন পক্ষে কথা বলার জন্য আপনাকে মুসলিম হতে হবে।আপনি বাঙালি হন। আমাদের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস আছে।আমরা আজ সেই চেতনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি যেই চেতনা নিয়ে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে যুদ্ধ স্বাধীনতা হয়েছি। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি।

যতদিন গণহত্যা বন্ধ না হবে ততদিন আমাদের কণ্ঠ চলবে।We will not stop; we will not take rest until we make free Phelestine and Phelestinian people.

শিক্ষার্থীরা আরো বলেন,মুসলিম বিশ্বের নেতাদের অতি সত্বর আমাদের ভাইয়ের রক্তের বদলা নেওয়ার আহ্বান জানাই। ফিলিস্তিন শুধু একা হয়, ফিলিস্তিনের সাথে ১৯০কোটি মুসলিম আছে, মানবতাবাদী মানুষ আছে।

এছাড়া মানববন্ধন বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। তারা বলেন, ইসরায়েলের সাথে আমাদের যুদ্ধ করা হয়ত সম্ভব না হলেও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category