শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে জবিতে হল ছাড়ার নির্দেশ

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

স্নাতকোত্তর (মাস্টার্স) এর ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলে অবস্থান করা আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়াতে নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হলে থাকা সাধারণ শিক্ষার্থীরা।সোমবার (১১ মার্চ) হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‍‍`জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর আবাসিক ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাদের আগামী ৭(সাত) দিনের মধ্যে হলের আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হলো।‍‍`

হলে থাকা ২০২০-২১ শিক্ষার্থী ফারজানা সুলতানা নীলা বলেন, হল প্রশাসনের এরূপ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ সৃষ্টি হবে। এরূপ সিদ্ধান্ত যে যথাযথভাবে কার্যকর হয় সেটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, গত ৫ মার্চ সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে তুচ্ছ ঘটনায় মারধরে করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অবৈধভাবে হলে থাকা এক সাবেক শিক্ষার্থী। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে সেই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category