বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮২ Time View

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৩ যাত্রী। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফরিদপুর করিমপুর হাইওয়ে থানার (মাদারীপুর রিজিওন) অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিহতদের বাস থেকে বের করা হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে সহায়তা করেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর থানাধীন মল্লিকপুর এলাকায়ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রিন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category