চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহত মিরাজ এবং ফারুক সম্পর্কে আপন মামাতো -ফুফাতো ভাই।
মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৮ টার দিকে হাটহাজারীর নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবকের মধ্যে মো. মিরাজের বাড়ি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরে ও ফারুকের বাড়ি সমিতিরহাট ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীদের জানায়, ফুফাতো বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে হাটহাজারীর নয়াহাট এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিরাজ ও ফারুক মারাত্মকভাবে আহত হলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।