শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রাথমিক বিদ্যালয়ে এখনই অষ্টম শ্রেণি পর্যন্ত নয়

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০০ Time View

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, শিক্ষকের অভাবসহ নানা কারণে এখনই প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা যাচ্ছে না। আগামী তিন বছরে ১ হাজার প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত চালুর অবকাঠামো রয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক নিয়ে সংবাদ সম্মেলন শেষে ফরিদ আহাম্মদ এসব কথা জানান। তিনি বলেন, ১৫৪টি বিদ্যালয় এখনই অষ্টম শ্রেণি চালুর মত অবস্থায় রয়েছে।

এ সময় শিক্ষার্থী কম থাকা বিদ্যালয়গুলোকে একীভূত করার বিষয়ে সচিব জানান, ১৫০টি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১০ থেকে ৫০ জনের মধ্যে আছে। সব বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হবে না। পার্বত্য অঞ্চলসহ, চরাঞ্চলের বিদ্যালয় একীভূত করা হবে না। স্থানীয় চাহিদার সঙ্গে সমন্বয় করে একীভূত করা হবে।

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ের মূল্যায়ন এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে ফরিদ আহাম্মদ জানান, মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণ আছে। সেগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) জানানো হয়েছে। দ্রুতই এরা চূড়ান্ত হবে। এবার তিন ক্ষেত্রে ১৮ ক্যাটাগরিতে ১২৬ জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাত থেকে ৫৪ জন পদক গ্রহণ করবেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category