শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে কক্সবাজারে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার কক্সবাজার সিটি কলেজের সমাজ বিজ্ঞান ভবনের ৪০২ নম্বর কক্ষ থেকে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– জেলা সদর উপজেলার খুরুশকুলের নুরুল হক ও চকরিয়ার উপজেলার তৌহিদুল ইসলাম।

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পরে পুলিশের মাধ্যমে সন্দেহভাজন দুজনকে তল্লাশি করলে হাতের বাহুর নিচে লুকানো অবস্থায় একটি টু ওয়ে কানেক্টেড ডিভাইস পাওয়া যায়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপ্তি চাকমাসহ পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।

সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুইজন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category