শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দেশটির রাজধানী বাকুর উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা দিয়েছেন তিনি।

এর আগে রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জলবায়ু সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন।

তিনি জানান, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে- সেসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে সম্মেলনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category