শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: আ.লীগকে নিষিদ্ধসহ ৮৩টি সুপারিশ এলডিপির

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০৪ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদসহ চারজন ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের অলি আহমেদ বলেন, এলডিপির পক্ষ থেকে আমরা ৮৩টি সুপারিশ করেছি। সুপারিশগুলো ব্যক্তিগত সুবিধা, দলীয় উপকার এবং রাজনৈতিক ফায়দার জন্য না।

তিনি বলেন, বৈঠকে আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি। প্রশাসনে বদলি নয়, চিহ্নিত দুর্নীতিবাজদেরকে আটক করে বিচারের মুখোমুখি করার কথাও বলেছি।

এলডিপির চেয়ারম্যান বলেন, পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সংসদ নির্বাচন-এগুলোর একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করার কথা বলেছি। তবে সংস্কারের আগে নির্বাচন বাঞ্ছনীয় নয়।

অলি আহমেদ বলেন, স্বৈরাচারী সরকারের সময় জনগণের মানবাধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। কিন্তু ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, শাস্তি দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category