সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

পোস্টার ব্যানার অপসারণ করছে ডিএনসিসি

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ শেষ হওয়ায় নির্বাচনে আংশগ্রহনকারী প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত পোস্টার ব্যানার ও অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

রোববার নির্বাচনী কার্যক্রম শেষে রাত থেকেই ডিএনসিসির আওতাধীন প্রতিটি অঞ্চলে পোস্টার ব্যানার অপসারণ শুরু করে ডিএনসিসি পরিচ্ছন্ন কর্মীরা।

দ্রুত সময়ের মধ্যে ডিএনসিসির আওতাধীন এলাকার সকল পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করে শহরের পরিবেশ রক্ষা করা জন্য ডিএনসিসির বর্জ্য বিভাগকে নির্দেশ দেন মেয়র মো. আতিকুল ইসলাম।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এবার ভোট হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীরা তাদের প্রচারণায় পোস্টার ব্যানার ব্যাবহার করেছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি দ্রুত সময়ের মধ্যে সব পোস্টার ব্যানার অপসারণ করার জন্য। সেই সঙ্গে বিভিন্ন দলের নেতা কর্মীসহ নগরবাসীকে অনুরোধ করছি নির্বাচন শেষ, আর যত্রতত্র পোস্টার ব্যানার লাগাবেন না। আমরা এই শহরকে নোংরা দেখতে চাই না। আমরা দৃশ্য দূষণ চাই না।’

তিনি আরও বলেন, ‘আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেশ কিছু বোর্ডও বসানো হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। ঢাকার সব উড়াল সড়কের পিলারগুলো চিত্রকর্মের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category