বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

পেকুয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম

  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৭৮ Time View

কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল থামিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে একটি চাঁদাবাজ চক্র।

আহতরা হলেন- সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকার মৌলভি আবুল শরীফের ছেলে মুজাহিদুল ইসলাম (৩৮) ও তার ভাই সাইফুল্লাহ (৩৬)।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতেহ আলী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত মুজাহিদুল ইসলাম বলেন, ফতেহ আলী মাতবর বাড়ির পাশে আমাদের জমি রয়েছে। সেখানে আবাসিক আশ্রয়ণ গড়ে উঠবে। এদিন তার জমি ক্রেতা হালিমা সাদিয়াকে দখল হস্তান্তরের কথা ছিল। জমি পরিমাপ করার সময় সোহেল বাঁধা দিলে পরিমাপ কাজ বন্ধ হয়ে যায়। আমরা দুভাই মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে মুন্সি তারেকের বাড়ির সামনে পথরোধ করে সোহেলের ছেলে নুর সোবহান ওরফে দুহান, ভাই মানিক, ভাগিনা আরজিবুল তোহা, বোন রিনা সোলতানাসহ ৫-৬ জন লোক দুভাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে ও মারধর করে। তারা মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, সোহেল একজন চাঁদাবাজ। আমার কাছ থেকে ৭ লক্ষ টাকা চাঁদাদাবি করে। চাঁদাবাজি মামলায় কিছুদিন আগে জেল থেকে এসেছে। প্লট কেনাবেচার সময় তাকে চাঁদা দিতে হয়। চাঁদা না দেওয়ায় এবং কারাগারে যাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে আমাদের প্রাণনাশ চেষ্টা চালিয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানায়, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category