বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা, কেজি ২৬০

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পর হঠাৎ করে পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা।

শুক্রবার রাতে খুচরা বাজারে যেই পেঁয়াজ কেজি ১৩০ থেকে ১৫০ টাকা ছিল। সেই পেঁয়াজ শনিবার দুপুর থেকে রাত পযর্ন্ত বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা কেজি। হঠাৎ এ যেন পেঁয়াজের বাজারে রীতিমতো আগুন লেগে গেছে।

আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে, মুহূর্তেই বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। রাতের থেকে সকালে কেজি প্রতি বেড়ে গেছে ৪০ থেকে ৬০ টাকা। অন্যদিকে সকালের থেকে দুপুরে বেড়েছে আরও ২০ থেকে ৩০ টাকা।

আবার দুপুর থেকে রাতে আবার বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। সব মিলিয়ে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। তবে খুচরা ব্যবসায়ীরা জানান পাইকারি আড়তে দাম বেশি তাই তারা বেশী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

বাইপাইল এলাকার খুচরা ব্যবসায়ী রাজু জানান, গতকাল দেশী পেঁয়াজ ছিল ১৩০ টাকা থেকে ১৫০ টাকা। সকালে হঠাৎ আড়তে দাম বেড়ে যায়। এখন ২৪০ টাকা কেজি পাইকারী কিনছি। তাই বিক্রি করতে হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা।

অন্যদিকে পাশের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল যেই পেঁয়াজ ১২০ থেকে ১৪০ টাকা পাইকারী বিক্রি করতাম। সেই পেঁয়াজ আজ বিক্রি করছি ২৪০ থেকে ২৫০ টাকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category