শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পূবাইলে ছয় কেজি গাঁজাসহ ভাইবোন আটক

  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার তাহের মিয়ার কন্যা ফাতেমা আক্তার কল্পনা(২৮) ও পুত্র মো. আল-আমিন (২৫) এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতাররা বাসে করে ভৈরব থেকে টঙ্গী গাঁজা নিয়ে যাচ্ছিলেন।

শনিবার (১৩ জুলাই) দুপুরে পূবাইল থানার চৌকস অফিসার এস আই হুমায়ুন কবির তাদের গ্রেফতার করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পূবাইল থানার ৪১ নং ওয়ার্ডের পূবাইল বাজার রেলক্রসিং এর সামনে চেক পোস্ট বসাই আসামিরা চেক পোস্ট দেখে বাস থেকে নেমে পড়ে মহিলার হাতে বাজারের ব্যাগ ও তার ভাইয়ের কাঁধে ব্যাগ থাকায় আমার সন্দেহ হয় পরবর্তীতে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, গ্রেফতাররা দুইজনই সম্পর্কে আপন ভাই বোন তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে গাঁজা সংগ্রহ করে পূবাইল হয়ে টঙ্গী এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা বাসে করে বিভিন্ন যানবাহনে লুকিয়ে অভিনব কায়দায় মাদককারবারি কর‍তো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা রুজু হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category