বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টাকালে আটক ৩

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ Time View

সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারটি জব্দ করা হয় ।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ইউছুফ মন্ডল, শামীম ও আমিনুল। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গতকাল রাতে অভিযুক্তরা পুলিশ পরিচয়ে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতাল গেটের সামনে থেকে ইমরান ও ইমন নামে দুই ব্যক্তিকে অপহরণ করে প্রাইভেট কারে তোলার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং তাদের ব্যবযহৃত একটি প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-৩২-০২৩৩) জব্দ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে এই চক্র সাভার-আশুলিয়ার বিভিন্ন জায়গায় পুলিশ পরিচয়ে অপহরণ করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে এ চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category