শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

পুতুলকে ছাড়া ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার।

আজ বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‍‍`বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যেম আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`বর্তমানে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি এখানে আঞ্চলিক পরিচালক আছেন সায়মা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে।‍‍`

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‍‍`এখানে ইস্যুটা এথিক্যাল। আর্থিক অপরাধসহ কিছু অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে। এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণে তো তার সঙ্গে কাজ করার প্রশ্নই আসে না।‍‍`

‍‍`এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, সেটাও আমাদের জানাতে বলেছি,‍‍` যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category