শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নড়াইলে ধানক্ষেতে প্রশিক্ষণ বিমান, পাইলট অক্ষত

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯১ Time View

যশোর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান নড়াইলে ধানক্ষেতে জরুরি অবতরণ করেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৪৪ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানক্ষেতে বিমানটি অবতরণ করে।

এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিমানবন্দর ব্যবস্থাপক সাইদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারো কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানা গেছে। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও বিমান বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কারিগরি ত্রুটির কারণে যশোর বিমানবন্দর থেকে ১৮ কিলোমিটার দূরের নড়াইলের একটি ধানক্ষেতে দুপুর ২টা ৪৪ মিনিটে অবতরণ করে। পরে খবর পেয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। প্রশিক্ষণ বিমানটির উদ্ধার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category