শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করবে সরকার

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৮৫ Time View

৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ নেপাল থেকে আমদানি করবে সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

৫ বছরের জন্য নেপাল থেকে এ আমদানির প্রস্তাব হয়েছে। আমদানির এ বিদ্যুতের প্রতি ইউনিটের খরচ পড়বে ৮ টাকা ১৭ পয়সা।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার, যার প্রতি ইউনিটের খরচ ৮ টাকা ১৭ পয়সা। নেপালকে দিতে হবে প্রতি ইউনিট ৬ দশমিক ৪০ মার্কিন ডলার।

ভারত হয়ে এ বিদ্যুৎ আসায় দেশটিকে ট্রেডিং মার্জিন দিতে হবে জানিয়ে তিনি বলেন, ভারতকে ইউনিটপ্রতি .০৫৯ রুপি দিতে হবে। ভারতকে ট্রান্সমিশন খরচও দিতে হবে তবে খরচ নির্ধারিত হয়নি।

এর আগে গত বছরের নভেম্বরে তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ বিভাগের অধীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এই বিদ্যুতের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৫ বছরের জন্য ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category