বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নেত্রকোণায় দুই চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনী

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

নেত্রকোণা জেলা শহরের অজহর রোডে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা না পেয়ে মালামাল লুট করার অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়কসহ দুই চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনী।

নেত্রকোণায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোণা বড় বাজারের ব্যবসায়ী মেসার্স দিলীপ সরকার রাজশাহী থেকে ট্রাক যোগে গুড় পরিবহণ করে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জেলা শহরের অজহর রোডে পৌঁছলে নিউটাউন এলাকার নেত্রকোণা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনু খান মিল্কী (৩৫) ও বলাই নগুয়া এলাকার সমীরণ তালুকদার (৩০) ট্রাকের ড্রাইভার ও হেলপারের নিকট চাঁদা দাবি করে। চালক চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা তাদেরকে জিম্মি করে ট্রাকের মালামাল লুটপাট শুরু করে।

খবর পেয়ে দিলীপ সরকার বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুই চাঁদাবাজকে আটক করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুট করা ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, ২ বস্তা রসুন, ৩ বস্তা পেয়াঁজ উদ্ধার এবং তাদের ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দ করে।

পরবর্তীতে আটককৃত মালামাল এবং আটককৃতদের নেত্রকোণা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরদিকে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম মঙ্গলবার সকাল ৮টার দিকে নেত্রকোণা জেলা শহরের সুইপার কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে তৈরি ৩৫ লিটার বাংলা মদ (১৬টি বোতল) এবং মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত দুইজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোণা পৌরসভার চকপাড়া হরিজন পল্লীর রতন বাশফর এর স্ত্রী আরতি বাশফর (৪৫) ও মঞ্জু মিয়ার পুত্র সাজু মিয়া (২৫)।

পরবর্তীতে জব্দকৃত মদ এবং আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোণা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিনের সাথে যোগাযোগ করা হলে তিনি আমার সংবাদকে জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ইতিমধ্যে পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category