শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নিয়ন্ত্রণে এসেছে হাতিরপুলের আগুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View

প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পাওয়া গেছে।তবে এখনো আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে একটি সূত্র।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।তিনি বলেন, আমরা প্রথম সংবাদ পেয়েছি ৬টা ৪ মিনিটে আগুন লেগেছে। এরপর ৬টা ১৩ মিনিটে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। রাত ৮টা ৩৭ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এখন পর্যন্ত ৭-৮ জন লোককে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত কিংবা নিহত হওয়ার খবর আসেনি। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category