শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নিখোঁজের ৮ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

ঝালকাঠির নলছিটিতে চৈত্র সংক্রান্তিতে মা ও দাদির সাথে সুগন্ধা নদীতে গঙ্গা স্নানে গিয়ে নিখোঁজের ৮ দিন পর অদিত্য চক্রবর্তী (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার চড়বহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি নিশ্চিত করেছেন।

নিহত অদিত্য চক্রবর্তী শহরের বাতুরতলা এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে ও নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, শনিবার রাত ৯টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পরে গিয়ে তাকে উদ্ধার করে শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category