বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

নারীদেরকে আইসিটিতে দক্ষ করে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাঁপা

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৭৭ Time View

শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার  চাঁপা বলেছেন, আমাদের দেশের প্রেক্ষাপটে বর্তমানে ফ্রিল্যান্সিং এর চাহিদা প্রবল ভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই সেক্টরে আমাদের দেশের নারীদের অংশগ্রহণ অত্যন্ত কম। নারীদেরকে এই সেক্টরের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজ এবং দেশের অগ্রগতির জন্যে নারীদের কর্মক্ষম হওয়া অত্যন্ত জরুরী।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ ও চাহিদার কথা মাথায় রেখে নারীদের জন্য কর্মমূখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে প্রযুক্তিতে আরও উন্নত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তি অন্তর্ভুক্ত করা আছে। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে সরকার আইসিটি খাতে নজর দিচ্ছে এবং নতুন প্রযুক্তি নিয়ে আসছে। বাংলাদেশে প্রযুক্তির বিকাশ ব্যক্তি, পরিবার, সমাজ এবং সামগ্রিকভাবে দেশের সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আজ ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  মুজাফফর আহমেদ অডিটোরিয়ামে  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা  শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর আয়োজনে   Empowering  girls with  ICT skills and  employment: challenges and opportunity  শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠানের গবেষনা পরিচালক ড. মনজুর হোসেন, স্বাগত  বক্তব্য রাখেন বঙ্গমাতা  শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর পরিচালক অধ্যাপক তানিয়া হক।

ড. মনজুর হোসেন বলেন, আরএমজি ও রেমিটেন্স এর পরে বাংলাদেশে জিডিপিতে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সেক্টরে কম বিনিয়োগ লাগে তাই এটি একটি সম্ভাবনাময় খাত। নারীরা এই ক্ষেত্রে অবদান রাখা খুবই সহজ কারণ এখানে কাজের সময়টা  ফ্লেক্সিবল। দিনের যেকোন সময় নারীরা চাইলে কাজ করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category