বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নান্দাইলে ঈগলের জনসভায় উপচেপড়া ভিড়

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের ঈগলের জনসভায় জনসাধারণের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় জাহাঙ্গীপুর ইউনিয়নের সিডস্টোর বাজারে ঈগল প্রতীকের এ জনসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান হুমায়ূন মাস্টারের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল প্রমুখ।

জানা যায়, বেলা ২টার পর থেকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রাম থেকে বিভিন্ন পেশাজীবির সাধারণ মানুষ দলে দলে ঈগলের মিছিল সহকারে জনসভায় যোগদান করেন। এসময় ঈগল, ঈগল ও তুহিন ভাই, তুহিন ভাই স্লোগানে মুখরিত হয় জনসভাটি। জনসভাটি যেন জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে জনসমুদ্রে পরিণত হয়েছে।

সভায় স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, গত ১০ বছরে নান্দাইলবাসীর উন্নয়নে কাজ করেছি। আর আমি নৌকা না পেলেও আপনাদের সমর্থনে ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে আছি। আমি আপনাদের জনবান্ধব এমপি হিসাবে আবারও জনগণের এমপি হিসাবে থাকতে চাই। সে লক্ষ্যে ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী ঘোষণা করে আপনাদের তথা নান্দাইলবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category