শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নাটোরের গুরুদাসপুরে কৃষকদের মাঝে বীজ, সার-প্রাণিসম্পদ বিতরণ

  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮৯ Time View

নাটোরের গুরুদাসপুর উপজেলার হলরুমে কৃষি অফিস ও প্রাণীসম্পাদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ /২০২৪/২৫ মৌসুমে উফসি আউশ ফসলের বৃদ্ধির নিমিত্তে  উপজেলার পৌরসভাসহ ছয়টি ইউনিয়নের দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধান বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ থেকে উপজেলার চাপিলা ও নাজিরপুর ইউনিয়নের ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ২০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয় সংসদ সদস্য  ডা.মো.সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোহাম্মদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহমদ আলী মোল্লা, উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিয়ার রহমান বাধন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী, কৃষি অফিসার মো. হারুনর রশীদ ও প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলমগীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category