বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নবাবগঞ্জে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ৩টায় নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান বলেন, বিএনপি হামলা, মামলার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের দলে কোন চাঁদাবাজ, দখলবাজের স্থান নেই। আমাদের কোন নেতাকর্মী চাঁদাবাজি, দখলবাজিতে যুক্ত হলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তার বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কোন মিথ্যা মামলা নিবেন না। মিথ্যা মামলায় কোন লোককে ফাঁসানোর চেষ্টা করা হলে আপনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ আমরা ব্যবস্থা নেব। এর আগে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী র‌্যালি করেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী দোহার নবাবগঞ্জের ৯৫ জন ছাত্রদের মাথায় জাতীয় পতাকা বেঁধে দিয়ে সম্মান জানানো হয়। একই সাথে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল বাতেন।

বিএনপি নেতা আবেদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হারুন অর রশিদ ওসমানী, আব্দুর রশিদ, তপন মোল্লা, পারভেজ বাবুল, মো. সেলিম চৌধুরী, আব্দুল আওয়াল, জসিম মোল্লা. আমজাদ হোসেন, শামীম খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা ইমরান হোসেন, সিফাত হোসেন, ইলিয়াস মিয়া, সবুজ খান, কাজী আলম, কাউসার হোসেন, আফা নূর, ছাত্রদল নেতা মঈন খান তুষার, রুহুল আমিন সংগ্রাম, ইমরান হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category