বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নতুন মামলায় গ্রেপ্তার হলেন আমু-ইনুসহ ৫ জন

  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন-পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

রাজধানীর পৃথক চার থানার ওই নতুন মামলায় সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার আমির হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, তেজগাঁও থানার রমিজ উদ্দিন রুপ হত্যা মামলায় আমীর হোসেন আমু, জাহাঙ্গীর আলম, জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া মোহাম্মদপুর থানার মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে, মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা মামলা ও আজাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category