মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

নজরুল পদক পেলেন চার গুণী ব্যক্তি

  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭৫ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও গবেষণায় অবদান রাখায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘নজরুল পদক-২০২৪’ পেয়েছেন চার গুণী ব্যক্তি।

বিশ্ববিদ্যালয়টির আয়োজনে রোববার বিকালে ঢাকায় জাতীয় জাদুঘরে ১২৫তম নজরুল জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে ‘নজরুল পদক-২০২৪’ প্রদান করা হয়।

নজরুল সংগীতে অবদানের জন্য এ বছর সংগীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় অবদানের জন্য ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎকে ‍‍`নজরুল পদক-২০২৪‍‍` এ ভূষিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।

এ সময় রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান এবং কাজী পরিবারের খিলখিল কাজী।

প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল আবদুল নাসের চৌধুরী  বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় আজ যাদেরকে নজরুল পদক দিয়েছে তাদের সকলকেই আমার অভিনন্দন। আদতে আপনাদের নজরুল সংগীতচর্চা ও প্রিয় কবির অবদানকে তরুণ প্রজন্মের কাছে বিশ্বময় তুলে ধরছেন আজকের পদক তারই স্বীকৃতি। নজরুল বিশ্ববিদ্যালয় যে এধরনের মানুষগুলোকে খুঁজে খুঁজে পুরস্কৃত করছে এটা খুবই বড় একটা বিষয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আজকের দিনটি নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যতম মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজকে বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে অর্থাৎ ঢাকাতে নজরুল জন্মজয়ন্তীর অন্যতম গুরুত্বপূর্ণ নজরুল পদক প্রদানের অনুষ্ঠান শুরু করতে পারলাম। আশাকরি আগামীতে নজরুল পদক প্রদানের এই অনুষ্ঠান অব্যাহত থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category