শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণ : চিকিৎসাধীন বাবা-মা ও সন্তানের মৃত্যু

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৭৯ Time View

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে তিনজন মারা গেছেন।

সোমবার (১ এপ্রিল) ও গতকাল রবিবার (৩১ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

তারা হলেন নুরুল ইসলাম (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৪০) ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ হোসেন (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, ‘গত ২৭ মার্চ দগ্ধ অবস্থায় একই পরিবারের চারজনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়। পরে দগ্ধ অবস্থায় গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় সুফিয়া বেগম মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ ভোরে নুরুল ইসলাম মারা যান। তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। আর দুপুর পৌনে ১২টায় সোহাগ হোসেন আইসিইউতে মারা যায়। তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category