শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ধনবাড়ীতে পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮১ Time View

‘বঙ্গবন্ধুর সোনার দেশ-স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ধনবাড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ধনবাড়ীর আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ধনবাড়ী উপজেলার তালিকাভুক্ত পাট চাষিদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

টাঙ্গাইল জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক রমেশ চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, ধনবাড়ী টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, পাট উপ-সহকারী কর্মকর্তা মোশারফ হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজন আহমেদ রাজুসহ অন্যরা।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category