শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দেশ স্বাধীন হয়েছে আপনারা নির্ভয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখুন:সমন্বয়ক হান্নান মাসুদ

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

দেশ এখন স্বাধীন হয়েছে আপনারা নির্ভয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখুন, আপনাদের ভুলভ্রান্তি পরিহার করে নতুন করে আপনাদের কলম শক্তি দিয়ে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরুন।

নোয়াখালীর হাতিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এসব কথা বলেন।

মঙ্গলবার দুপুরে হাতিয়া প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

হাতিয়া প্রেসক্লাবের আহ্বায়ক জিএম ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, প্রেস ক্লাবের যুগ্ন আহ্বয়ক ইফতেখার হোসেন তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. তানবীর শরীফ, সমন্বয় আব্দুল হান্নান মাসুদের পিতা আব্দুল মালেক প্রমুখ।

সভায় হাতিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা, সমাধান ও ছাত্র বিপ্লবের চলমান বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ-সমন্বয়কসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category