রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি রেকর্ড

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৭১ Time View
উত্তরের দুই জেলা পঞ্চগড় ও দিনাজপুর জেলায় আজ চলতি বছরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র মোতাবেক ২৮ ও ২৯ জানুয়ারি প্রাথমিক এবং মাধ্যমিক অধিদপ্তরের সীদ্ধান্ত মোতাবেক তাপমাত্রা কম থাকায় আজ ২৮ জানুয়ারি একদিন জেলার সকল বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এদিকে জীবন-জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষজন। মমতাজ হোসেন নামের এক কৃষক বলেন, সকালে কনকনে ঠান্ডা থাকলেও দুপুরের পর থেকে রোদ ওঠায় অনেকটা স্বস্তি আসে। তবে আমরা শ্রমজীবী মানুষ সকালে কাজে যেতে না পারলে মালিক কাজে নেয় না।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জানুয়ারি মাসজুড়েই জেলায় তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৫ডিগ্রি। যা চলতি বছরে এ জেলার সবচেয়ে কম তাপমাত্রা।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াসে থাকলে সেটিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়। এর নিচে নামলে সেটি তীব্র শৈত্যপ্রবাহ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category