সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় নির্মিত হবে শিবচরে:আইনমন্ত্রী

  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭১ Time View

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় এবং জুডিশিয়াল একাডেমি নির্মিত হবে মাদারীপুরের শিবচরে।

শনিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পদ্মা রেল স্টেশন সংলগ্ন এলাকা, পৌরসভার শেখ হাসিনা সড়ক, চরশ্যামাইলে প্রস্তাবিত স্থান পরিদর্শনে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা খুব আনন্দিত যে শিবচরে দুটি প্রতিষ্ঠান বিচার বিভাগ থেকে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার প্রস্তাব পাস করেছে। এটা শিবচরে করা হবে। এর জন্য জমি অধিগ্রহণের টাকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়ে গেছে। কিছু দিনের মধ্যে এই জমির টাকা বিতরণ করা হবে।

আনিসুল হক আরও বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে যেটার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টাও পরিকল্পনা করেছি এই শিবচরেই করার। প্রধানমন্ত্রীর সেই ইচ্ছা মোতাবেক আমি আজ বিশ্ববিদ্যালয়ের জায়গা দেখতে এসেছি। আমরা তিনটা জমি দেখেছি। চিফ হুইপ আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনাদের মাধ্যমে আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে তিনটাই খুব ভালো জায়গা দেখিয়েছেন। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা ঠিক হবে আমরা সেটাই সিদ্ধান্ত নেব। আমরা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেব কোথায় সেটা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ শিবচরেই হবে।

কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, আপনারা জানেন যে যখন কোনো মামলা আদালতে থাকে আমি আইনমন্ত্রী হিসেবে সেই মামলার বিষয়ে কোনো কথা বলি না। আমি এবারও এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।

এ সময় উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category