শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :

দেশসেরা হলেন চবির বিতার্কিকরা

  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৩ Time View

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আয়োজিত ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় এবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালকে (বিইউপি) হারিয়ে চ্যাম্পিয়ন হলেন, ডিবেটরস্ অব চিটাগং ইউনিভার্সিটির (ডিসিইউ) সদস্যরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) চবি উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার‍‍`র সাথে বিজয়ী ট্রফি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিজয়ী দল।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্ক একটি নান্দনিক শিল্প; যা চর্চার মাধ্যমে যৌক্তিক সমাধান বেরিয়ে আসে। শিক্ষার্থীরা অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি বিতর্কের মতো সহশিক্ষা কার্যক্রমে নিজেদের নিয়োজিত রাখতে পারলেই ক্যারিয়ারে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটিয়ে সাফল্যের চূড়ান্ত আরোহণ করা সম্ভব।উপাচার্য আরও বলেন, বিতার্কিকদের এ বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও গৌরব বৃদ্ধি করেছে।

এছাড়া, তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতর্ককে আরও জনপ্রিয় করে তোলার তিনি আহ্বান জানান।
এর আগে, গত ৪ ও ৫ অক্টোবর খুবিতে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) ৮ রাউন্ড বিতর্কে ৩৬টি আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category