রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

তরুণরা আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছ: নুর

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, গত ৫৩ বছরে এই দেশের মানুষ অনেক স্বৈরাচারী ভোট ডাকাত সরকার দেখেছে। এই দেশে তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দিবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে।

বলেছেন— শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিলেন আমি শেখ মুজিবের কন্যা, আমি দেশ ছেড়ে পালাই না। কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছেন, শেখ হাসিনা ঠিকই রাস্তা থেকে পালিয়েছেন। গত দেড় দশক ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকার বিরোধী আন্দোলন হয়েছে, শেখ হাসিনাকে পতন ঘটাতে পারেন নাই। ছাত্রজনতা সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে তখন শেখ হাসিনা ও স্বৈরাচারের পতন হয়েছে।

শুক্রবার পটুয়াখালীতে শহীদ মিনারের পাদদেশে গণ অধিকার পরিষদের সমাবেশে এসব কথা বলেন তিনি।

নূরুল হক নুর বলেন- গত ৫৩ বছর এদেশর মানুষ অনেক ফ্যাসিস্ট, স্বৈরাচার, ভোট ডাকাত দেখেছে, পরিষ্কার কথা এই দেশের তরুণরা বার বার রক্ত দিয়েছে জীবন দিয়েছে, কিন্তু আগামীতে তরুণরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হওয়ার জন্য রক্ত দেবে না জীবন দেবেন না। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য জীবন দেবেন না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করা জন্য নতুন ভাবে সংগঠিত হচ্ছে। পরিষ্কার কথা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ বিগত সরকারগুলোর কাছে আমরা দেখেছি আমাদেরও বিচার বিভাগ, আমাদেরও প্রশাসন এমন কোন প্রতিষ্ঠান নাই, যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি।

পটুয়াখালী জেলা সভাপতির সৈয়দ নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু।

সমাবেশে পটুয়াখালী জেলার ৮টি উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। বিকাল ৩ টা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশে যুক্ত হয়। সমাবেশের শুরুতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category