শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৯ শিক্ষার্থী বৃত্তি প্রদান

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে।

এছাড়াও একই বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ১ জন ছাত্রী এবং ১ জন ছাত্র ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ও  রায়হানা হোসেন ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল রোববার উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

এ সময়  কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন ও সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category