শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ৩ অটোরিকশা চোরকে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা ফ্রান্সে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ফ্রান্সের দিনব্যাপী নৌ ভ্রমণ সম্পন্ন ১৫ বছরের ক্যারিয়ারে শাড়ির জন্য আদালতে আসব, তা কাম্য নয়: তানজিন তিশা ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা: রাষ্ট্রপতি নির্বাচন

ঢাবিতে শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

‘গ্লোবাল অ্যাসেম্বলি অন ফিউচার অব এডুকেশন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ (১১ ফেব্রুয়ারি) রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। এই সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘বিল্ডিং স্মার্ট গ্লোবাল এডুকেশন কমিউনিটিজ: ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ফর সাসটেইনেবিলিটি ইন এডুকেশন’।

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ এবং ইউএনডিপি’র সহযোগিতায় গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন (জিইআইএসটি) এই সম্মেলন আয়োজন করেছে।

ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ, জিইআইএসটি-এর প্রতিষ্ঠাতা সভাপতি বিপ্লব কুমার দেব, জিইআইএসটি গ্লোবাল-এর সভাপতি ড. সব্যসাচী মজুমদার এবং ভাইস প্রেসিডেন্ট বামন কুমার ঘিমির উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জ্ঞান, প্রজ্ঞা ও দক্ষতার সমন্বয়ে আমাদের নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ইতোমধ্যেই নতুন পাঠ্যক্রম চালু করা হয়েছে। এই আন্তর্জাতিক সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবে এবং আমাদের দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা এর মাধ্যমে অত্যন্ত উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।উল্লেখ্য, সম্মেলনে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেনসহ ৮টি দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category