শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় হত্যাযজ্ঞ সমর্থনের শামিল:পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

ড. ইউনূস ইসরায়েলের এক ভাস্করের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন, যা গাজায় হত্যাযজ্ঞকে সমর্থনের শামিল। একইসঙ্গে ইউনূস সেন্টার থেকে বরাবরের মতো মিথ্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ইউনূস সেন্টার থেকে বরাবরের মত মিথ্যাচার করা হয়েছে। তবে গাজায় যখন নারী শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের পরও কোনো প্রতিবাদ জানাননি ইউনূস।

সীমান্ত ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়েছিল, তাই বিএসএফ গুলি করে। বিজিবি এর প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠক হয়েছে।

এদিকে সোমালিয়ার দস্যুদের কবল থেকে জিম্মি নাবিকদের উদ্ধার ও জাহাজ ফেরত আনার বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

জাহাজে খাবার সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খাদ্য সংকট অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে তখনও হয়নি। তিন বছর ছিল তখনও হয়নি, ১০০ দিন ছিল তখনও হয়নি। আশা করি এক্ষেত্রেও হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category