বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ড. ইউনুসের রায় গণভবন থেকে অভিযোগ রিজভীর

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

পদ্মা সেতু নির্মাণে ক্ষোভ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্যে প্রণোদিত রায় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলেন।

রিজভী বলেন, শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইনূসকে ফরমায়েশী রায়ে আজ ৬ মাসের কারাদণ্ড  দিয়েছেন শেখ হাসিনার আদালত। এই গনভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রতিহিংসার বসবর্তী হয়ে এই রায় যে দেয়া হয়েছে তার প্রমান শেখ হাসিনা অব্যাহত ভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকী দেয়ার ঘটনা প্রমান করে। ২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকী দেন  বেগম খালেদা জিয়াকে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পস্ট হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি করা হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, দেশে আওয়ামী লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের হোতা,লুটেরা,ব্যাংক ডাকাত,ঋন খেলাফিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেয়া হয় ড. মুহাম্মদ ইউনুসের মতো জাতির গর্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category