শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এমপি আনারকে, বললেন ডিবিপ্রধান

  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৮৩ Time View

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার রহস্য উদঘাটন এবং তার মরদেহের সন্ধানে কলকাতায় গেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এদিকে সফরের দ্বিতীয় দিনে সোমবার ডিবি টিম ব্যস্ত সময় পার করেছেন কলকাতায়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের জিহাদ হাওলাদার, যিনি কসাই জিহাদ হিসেবে পরিচিত। কলকাতা পুলিশের দাবি, তিনিই এমপি আনারের মরদেহ কেটে টুকরো টুকরো করেন। তাকে নিয়ে সোমবার যে ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছেন সেখানে ‘টিআই প্যারেড’ বা মহড়া পরিচালনা করেছে ডিবি টিম।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সোমবার বেলা পৌনে ১১টার দিকে গাড়ি বহর নিয়ে কলকাতার নিউ টাউনের সাঞ্জিভা গার্ডেন্সে প্রবেশ করেন ডিবির হারুন। এ সময় কলকাতার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আবাসনের বি-ইউ ভবনের বেজমেন্ট দিয়ে আনার হত্যায় জড়িত জিহাদকে নিয়ে আসে সিআইডি। এরপর এমপি আনারকে যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেখানে একটি চেয়ারে বসিয়ে জিহাদকে জেরা করেন ডিবি হারুন।

আনন্দবাজারের খবরে বলা হয়, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে যেখানে এমপি আনারের দেহাংশ ফেলা হয়েছিল বলে দাবি করেছিলেন অভিযুক্ত জিহাদ, সেখানেও গিয়েছিলেন বাংলাদেশের গোয়েন্দাপ্রধান। এরপর জিহাদকেও প্রায় চার ঘণ্টা জেরা করেন তিনি।

গোয়েন্দাপ্রধান হারুন জানিয়েছেন, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে এমপি আনারকে। হারুন অর রশীদ আরও জানিয়েছেন, এই তদন্তে কলকাতার সিআইডি যথেষ্ট সাহায্য করছে। পুলিশ যেভাবে সাহায্য করছে, তাতে ভালো ফল পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category