বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ট্রাফিক পুলিশে যোগ দিয়েছেন ৬৬ শিক্ষার্থী

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View

রাজধানীর সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে পার্ট টাইমার হিসেবে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে গতকাল মঙ্গলবার থেকে ৬৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ শুরু করেছেন।

এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিন দুই শিফটে চার ঘণ্টা করে ডিউটি করবেন এসব শিক্ষার্থী। চার ঘণ্টা ডিউটি শেষে তাদের মাথাপিছু ৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর মোড়, শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে শিক্ষার্থীরা সকাল থেকে কাজ শুরু করেন। শাহবাগ মোড়ে দেখা যায়, চার জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের গলায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) ঝোলানো রয়েছে।

‘ইউনিভার্সিটি অব স্কলার’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, ‘এই কাজ করতে তার খুব ভালো লাগছে। অন্তত নগরবাসীর সেবা করার সুযোগ পাচ্ছেন। মাত্র চার ঘণ্টা ডিউটি। এটাতে পড়াশোনার তেমন কোনো ক্ষতি হবে না। বরং একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন।’

ফার্মগেট পুলিশ বক্সের কাছে ডিউটি করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ। তিনি বলেন, ‘৫ আগস্টের পর সড়কে ট্রাফিক পুলিশ না থাকার কারণে যানবাহন নিয়ন্ত্রণে রাস্তায় ছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নিয়ে ডিউটি করছি, ভালো লাগছে।’

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, ৬৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই শিফট ভাগ করা হয়েছে। তাদের এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এর পাশাপাশি ডিউটি শেষে ৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আপাতত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৩০০ জন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হবে।

বিআরইউ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category