রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

টেলিটক সংস্কারের নির্দেশ, চালু হতে পারে জেন-জি প্যাকেজ

  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

নাহিদ ইসলাম বলেন, টেলিটক সংস্কার ও পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহকসেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করাও প্রয়োজন।

উপদেষ্টা ফাইভ-জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তা বলেন, বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) এ মাসেই ফিজিবিলিটি স্ট্যাডির রিপোর্ট জমা দেবে।

টেলিটক তরুণদের জন্য জেন-জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category