বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয়ে শুরু বাংলাদেশের

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে মাত্র ৫২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। জবাবে ৪০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।

বাঙ্গিতে এই ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আকতার। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে নেপালের অনূর্ধ্ব-১৯ নারী দলকে ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮.২ ওভারে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

তবে নেপালের মেয়েদের ৫২ রানে অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ফিল্ডারদের। ৫ জন ব্যাটার রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া এবং আনিসা আক্তার সুভা।

নেপালের মেয়েদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রাভিন এবং ১০ রান করেন সিমানা কেসি। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেনি।জবাবে বাংলাদেশের মেয়েরা ১১ রানে ৩ উইকেট হারালেও লক্ষ্য ছোট হওয়ায় পা পিছলে পড়েনি। সাদিয়া ইসলাম ১৬ আর অধিনায়ক সুমাইয়া আক্তার ১২ রান করেন। ১৩.২ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category