শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

টিপু হত্যা মামলার অভিযোগ শুনানি পিছিয়ে ২৭ ফেব্রুয়ারি

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম হত্যা মামলার ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) ঢাকার তিন নম্বর বিশেষ জজ আলী হোসাইনের আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী গাজি জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত বছরের (২০২৩) ৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। তদন্তে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে এক্সেল সোহেল নামে এক আসামির পূর্নাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। এক্ষেত্রে বিচারের জন্য ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- মারুফ আহমেদ মনসুর, আন্ডারওয়ার্ল্ডের দুই সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিক, খায়রুল ইসলাম, জুবের আলম খান রবিন, সোহেল শাহরিয়ার, মারুফ রেজা সাগর, কামরুজ্জামান বাবুল, কাইল্যা পলাশ, আমিনুল, ‘ঘাতক’ সোহেল, সুমন শিকদার মুসা, মুসার ভাগনে সৈকত, মুসার ভাতিজা শিকদার আকাশ, ইমরান হোসেন জিতু, মোল্লা শামীম, রাকিব, বিডি বাবু, ওমর ফারুক, ‘কিলার’ নাসির, রিফাত, ইশতিয়াক হোসেন জিতু, মাহবুবুর রহমান টিটু, হাফিজ, মাসুম ও রানা মোল্লা।

এদের মধ্যে ২৪ জনই গ্রেপ্তার হয়েছেন। এ হত্যা মামলায় সুমন শিকদসর, মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন মানিক সেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দিবাগত রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের এক কলেজছাত্রী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন টিপুর গাড়িচালক মুন্না। আলোচিত এ হত্যাকাণ্ডের এক বছর দুই মাস ১১ দিন পর দাখিল করা হয় চার্জশিট।

ঠিক এক বছর আগে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার শো-রুমের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হামলা করে। তারা টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category