দেশের বাজারে গত ২০ দিনে ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে গত তিন দফায় ৬ হাজার ২৮৭ টাকা দাম বাড়িয়েছে সংগঠনটি।
সর্বশেষ মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে চলতি মাসে টানা তৃতীয় দফার মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। এবার ভরিতে ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার (৮ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়।