বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

টানা তৃতীয়বার এমপি নির্বাচিত আনিসুল হক

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জয় পেয়েছেন অ্যাডভোকেট আনিসুল হক। একই আসন থেকে তিনি টাকা তৃতীয়বার নির্বাচনে জয় লাভ করলেন।আজ রবিবার আসনের বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে রাতে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

আসনের ১১৮ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল থেকে জানা গেছে, নৌকা প্রতীকে আনিসুল হক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান আম মার্কায় ভোট পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।

আখাউড়া ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category