শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

টাঙ্গাইলে ৪ রেস্তোরাঁ মালিককে দেড় লাখ টাকা জরিমানা

  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

টাঙ্গাইলে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ৪ রেস্তোরাঁ মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযানে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রবিউল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী জানান, টাঙ্গাইল শহরের বিনিময় রেস্তোরাঁ ও বহুতল ভবনে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার বিকালে শহরের পুরাতন বাস স্ট্যান্ডের সুগন্ধা রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা, সুরুচি রেস্টুরেন্ট মালিককে ১ লাখ টাকা, ছেফাত রেস্তোরাঁ মালিককে ১০ হাজার টাকা ও ঝাউবন রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এদের কারো অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় এ জরিমানা করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, যাদের ভবন ও রেস্তোরাঁয় অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা  গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category