শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঝিনাইদহে ২ দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

‘স্বাস্থ্য আপনার মূল্যবান সম্পদ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী কারাতে সেমিনার। শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সোতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন। সেসময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, বাংলাদেশ আনসার দলের কারাতের কোচ জাপানের সিহান কিতামুরা তেতসুরো, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরো, জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, ঝিনাইদহ সোতোকান কারেতর প্রতিষ্ঠাতা পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু।

এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category