বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

‘জেন–জি’ প্যাকেজ আনছে টেলিটক

  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ঘিরে আলোচিত শব্দবন্ধ ‘জেনারেশন জি’ বা ‘জেন জি’ অনুসারে তরুণদের জন্য ‘জেন জি’ প্যাকেজ চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটক।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলেছে, গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে এ বিষয়ে কথা বলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

তবে এই প্যাকেজে কী থাকছে, সুযোগ-সুবিধা কী, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক তরুণদের জন্য ‘জেন জি’ প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা আগ্রহ প্রকাশ করেন। এ সময় টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার ও পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহকসেবা মনিটরিংয়ের পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category