শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

জামায়াত নেতা কাদের মোল্লার ছেলে গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৯৬ Time View

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার হাতিরঝিল থানা পুলিশ রাজধানীর হাতিরঝিল থানার ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত অভিযুক্ত হাসানকে গ্রেফতার করে।

হাতিরঝিল থানার অফিসার ইনর্চাজ শাহ মো. আওলাদ হোসেন জানান, গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের কমপ্লিট শাটডাউন কর্মসূচীকে পুঁজি করে বিএনপি-জামায়াত ও শিবির নাশকতাকারী চক্র হাতিরঝিল থানার উলন দাসপাড়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপূর্ব মন্দিরের সামনে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত হন। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। এ মামলায় হাসান মওদুদকে গ্রেফতার করা হয়। -বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category