বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। এ ছাড়া মামলাটি থেকে ৪৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী মো. মোজাম্মেল হক (খোকন) বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন— জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহসহ প্রমুখ।

২০১২ সালের নভেম্বরে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এরপর মামলাটি তদন্ত করে ১২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। প্রথম চার্জশিটে মিয়া গোলাম পরোয়ারের নাম ছিল না। পরবর্তীতে সম্পূরক চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category