বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

জাবিতে সাংবাদিক নিযার্তনের ঘটনায় ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও  দুইজন শিক্ষার্থীকে জরিমানা ও সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুর রহমান সুমনকে ১৫ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বহিষ্কার, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তাওসিফ সারারকে (তুনান) ১৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বহিষ্কার করা হয়। উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বহিষ্কার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হৃদয় রায়কে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বহিষ্কার করা হয়। এরা সবাই শাখা ছাত্রলীগের কর্মী।

এছাড়া একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসাইন জিদান (ছাত্রলীগের কর্মী) ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল আদনানকে (ছাত্রলীগের সহ-সম্পাদক) পাঁচ হাজার টাকা জরিমানা ও সতর্কীকরণ নোটিশ দেয়া হয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

এর আগে, গত ২১ আগস্ট রাতে নিজ আবাসিক হলের সামনে ছাত্রলীগের কর্মীদের হাতে মারধরের শিকার হন বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুন। হলের গেস্টরুমে ছাত্রলীগের সভার ভিডিও করছেন এ সন্দেহে তাকে মারধর করা হয়। এ সময় তিনি একই হলের আবাসিক ছাত্র ও সাংবাদিক পরিচয় দিলে তাকে আরেক দফা মারধর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category